শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পল্লী উন্নয়ন প্রকল্পের চৌগাছায় ইসলামী ব্যাংক কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্দ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) দিনব্যাপী চৌগাছা ইসলামী ব্যাংক হলরুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ব্যবস্থাপক মাহফুজুল হক।পল্লী উন্নয়ন প্রকল্প অফিসার শাহিনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জোনাল হেড মাহবুব-এ আলম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী ব্যাংক চৌগাছা শাখা সেকেন্ড অফিসার মোতালেব হোসেন,আধুনিক পদ্ধতীতে কীটনাশক মুক্ত ও সবজি চাষ বিষয়েবক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসাব্বির হুসাইন ও আধুনিক পদ্ধতিতে গবাদি পশু পালন ও রোগ প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তৃতা করেন উপসহকারী প্রাণী সম্পাদ কর্মকর্তা সহর আলী।কেন্দ্র প্রধানদের মধ্যে বক্তৃতা করেন জলি খাতুন, রহিমা খাতুন, রতনা খাতুন,মিতা খাতুন, রতনা খাতুন ও সুমাইয়া ইয়াসমিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit