মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরা ক্রিকেটারেরও মনোনয়ন পেলেন টাইগ্রেস এই ব্যাটার। 

বৃহস্পতিবারের নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। নারী ক্রিকেটার ক্যাটাগরিতে সুপ্তা ছাড়াও মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ। এ ছাড়া ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। মাঝে সেরেছেন আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ। ফলে কেউ কেউ এ টপ অর্ডার ব্যাটারের শেষটা দেখে ফেলছিলেন। তবে সব জল্পনা-কল্পনা মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে ফেরেন ডানহাতি এ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ঝলমলে পারফরম্যান্সের পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি। 

আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে শেষ হওয়া এ দুই ম্যাচের বিচারেই সংক্ষিপ্ত তালিকায় জায়গায় নেয় এ টপ অর্ডার। ডিসেম্বরে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ৭২ রান।

এর আগে গত বছরের নভেম্বরে টাইগ্রেসদের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত মনোনিত হলে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit