শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

যুক্তরাজ্যে শেখ হাসিনার সভাপতিত্বে আ.লীগের সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের জানা পত্রিকার মাধ্যমে। তিনি রাজনৈতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। আপনারা যেমনটা জানেন আমরাও তেমনটাই জানি। কীভাবে এ ফ্যাসিলেটেড হচ্ছে সেটা আমার বক্তব্য দেওয়ার বিষয় নয়। তিনি ভারতে আছেন, ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরিত্য দেখা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীন সরকারের সঙ্গে কাজ করেছে।

আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমেয় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা আগের ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরিত্যের সম্ভাবনা ক্ষীণ।

আগরতলা সহকারী হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগরতলা মিশন থেকে এখন কনস্যুলার সেবা প্রদান বন্ধ আছে নিরাপত্তা জনিত কারণে। পরিস্থিতি উন্নতি ঘটলে আপনারা জানতে পারবেন।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit