বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

চৌগাছায় সরকারি বাওড় থেকে উত্তোলিত অবৈধ বালু উন্মুক্ত ¯পট নিলামে বিক্রি; রাজস্বে জমা ৪ লাখ ২২ হাজার টাকা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার সরকারি মর্জাদ বাওড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ৮১ হাজার ঘনফুট বালু জব্দের পর উন্মুক্ত নিলামে বিক্রি করে করেছেন উপজেলা প্রশাসন। এতে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭৩০ টাকা।বৃহ¤পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর কালিতলায় এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারীকমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি পায়েল হোসেন,পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ। নিলাম পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহরাব হোসেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ওসি পায়েল হোসেন অভিযান পরিচালনা করে সরকারি মর্জাদ বাওড় থেকে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ৮১ হাজার ঘনফুট বালু এবং বালু উত্তোলনেব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে সেই বালু উন্মুক্ত ¯পট নিলামে বিক্রি করা হলো। অভিযানের সময় এবালু উত্তোলনের সাথে যারা জড়িত তারা সবাই পালিয়ে যায়।এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানকে এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আমাদের এ অভিযান চলোমান থাকবে। এ কাজরে সাথে যারাজড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit