সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

নীলফামারী ডোমারে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।বুধবার ( ০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নের্তৃত্বে এসআই মানিকুল ইসলাম, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামের সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ী সামনে পাকা রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার মন্মথনাথ রায়ের ছেলে দীপংকর রায় (৩৫) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিন কেতকীবাড়ী (পাঠানপাড়া) এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১শত বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit