সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৮৬৬ ম্যাচ খেলা হয়ে গেছে জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন তিনি। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে।

প্রতিপক্ষ ডিফেন্ডার জেরেমি ফ্রিম্পংকে রুখতে গিয়ে তাকে আঘাত করে বসেন নয়্যার। আর এই বাজে ফাউলের ঘটনায় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ক্লাব বা জাতীয় দলের হয়ে এর আগে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি নয়্যারের। ক্যারিয়ারে ২৩ বার হলুদ কার্ড দেখলেও সরাসরি লাল কার্ডের ঘটনায় বিব্রত হন তিনি।

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন। নয়্যারের দুঃস্বপ্নের দিনে হেরে গেছে তার ক্লাব বায়ার্ন। লেভারকুসেন ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০ বারের জার্মান কাপ জয়ীদের।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit