সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল কবির হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল কবির হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলণের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে, সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার বেচপাতা এলাকার আব্দুল মান্নাফের ছেলে মহিউদ্দিন মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাঁও এলাকার ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৬), আশুলিয়ার গাজিরচট আমবাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহুল (৩০) ও একই এলাকার আনা মিয়ার ছেলে হাবিব (৩৪)। নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে একটি বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গত ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ফয়সাল কবির নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে নৃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সংবাদ পেয়ে সাথে সাথেই তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। হত্যার মোটিভ আয়ত্তে নিয়ে পুলিশ আসামীদেরকে সনাক্ত করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি ছুরি, ১টি চাপাতি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে ফয়সাল কবিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে। তাদেরকে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আব্দুল বারিক পিপিএম, এসআই সাখাওয়াত হোসেন ও এসআই অলক কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit