শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ, ২ আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সমবয়সী মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নাম স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, নিহত দুজন সমবয়সী। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। অপর আহত রাজুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে জন্য পাঠানো হয়েছে।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit