বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা খাবারের ট্রাকে লুকিয়ে উড়োজাহাজ বদল প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

টেস্টে শচীনের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজের একটি চতুর্থ ইনিংসে রান করা। যে কারণে চতুর্থ ইনিংসে অল্প পুঁজি নিয়েও অহরহ ম্যাচ জিততে দেখা যায় দলগুলোকে। সেই চতুর্থ ইনিংসেই এবার রান করে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট। চতুর্থ ইনিংসে রান করার বিচারে এই ব্যাটার এখন ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।

রুটের আগে এই কীর্তি ছিল শচীনের নামের পাশে। চতুর্থ ইনিংসে ১৬২৫ রান ছিল শচীনের। যেই কীর্তি গড়তে শচীন খেলেছিলেন ৬০ ইনিংস। সেই কীর্তি এবার ১১ ইনিংস কম খেলেই ভেঙে দিয়েছেন রুট। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৪ রানের। সেই রান তুলতে ইংল্যান্ড সময় নিয়েছে মাত্র ১২.২ ওভার। যা ১০০ প্লাস রান চেজ করার সময় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম।

১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেওয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রেম স্মিথের (১৬১১) রান। চতুর্থ ইনিংসে দুটো শতরান, আটটা ফিফটি রয়েছে রুটের। যেখানে তার গড় ৪০ প্লাস।

রুটের এই রানের মোট ৬২০ রান কাজে এসেছে ইংল্যান্ডের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় একমাত্র দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের রান ১০০০ পেরিয়েছে। টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।

ক্রাইস্টচার্চ টেস্টের প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অভিষেককারী নাথান স্মিথের বলে ৪ বলে শূন্য করে ফিরতে হয় রুটকে। ১৫০ তম টেস্ট ম্যাচে ডাক করার কীর্তিতে রুট ছুঁয়ে ফেলেছিলেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিংকে।

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit