শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে নিতে আলটিমেটাম দিলো ইরান

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ‘অস্বাভাবিক অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। এমন অবস্থার মধ্যে ভারত বারবার এ দেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলছে। এই টানাটানির মধ্যে নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। এবার, বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার এই ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানান, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত তারা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবেন না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত।

এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে তিনি এই কথা জানান।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit