মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে যা বললেন এস জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘সংখ্যালঘুদের জীবন, স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হামলার বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে একটি মন্দিরে ভাঙচুর এবং হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনা।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর সাময়িকভাবে শাসনভার নেয় সেনাবাহিনী। পরে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে এই সরকার সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিদ্ধ বলে মনে করছে ভারত।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit