বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়।

মানববন্ধনে অন্যদের মাঝে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন। এছাড়া অন্যদের মাঝে, এডভোকেট মোশারফ হোসেন মীরধা,শহিদুল ইসলাম রেনু, জয়নাল আবেদীন, হোসনে আরা শিউলি, আব্দুল মতিন, সাইফুল ইসলাম সেকুল উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit