শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে লারমনিরহাটে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মিশন মোড়  চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নেন।

সাবেক সিপাহী মনির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপাহী সাইফুল ইসলাম সিপাহী নুরুজ্জামান আহমেদ। বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের ওপর জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করে।

বিডিআর জওয়ানদের ওপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় মানবেতর জীবনযাপন করছেন। তারা আরও বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। সেই সঙ্গে যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহালের দাবী জানান তারা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit