বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

মেম্বারের ওপর হামলার চেষ্টা, চাটমোহরে অস্ত্রসহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। সেই বিরোধের শালিস দেওয়া ছিল এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। সেই সালিস করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। একপর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে মারার উপক্রম করে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘মূলত জমিজমা ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক করেছি। অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদি হয়ে তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit