শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের ফিরোজায় তাদের সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ড. এনামুল হক চৌধুরী।

পরে ডা. জাহিদ সাংবাদিকদের জানান, সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। 

এরআগে, প্রায় এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর আজ সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit