শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

বাংলাদেশে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি : রিজওয়ানা হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : বিগত বছরগুলোতে বাংলাদেশে সমতার ভিত্তিতে উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পরিবেশ বা জলাশয়ের ক্ষতিসাধন না করে উন্নয়ন করতে হবে। কিন্তু এই যে এত এত রিসোর্ট হয়েছে, হচ্ছে… তা কিন্তু বন বিভাগের নাকের ডগায় হচ্ছে। বনায়ন দখলের ক্ষেত্রে বন বিভাগের তদারকির অভাব রয়েছে। এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন সমতার ভিত্তিতে (ইকুইটি) হয়নি। জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে না রেখে গোষ্ঠী স্বার্থের জন্য উন্নয়ন পরিকল্পনার পরিবর্তন করা হয়। পরিকল্পনাগুলোকে এমনভাবে নষ্ট করা হয়েছে, যা কতখানি উদ্ধার করা সম্ভব তা বলা মুশকিল।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রজেক্ট ছাড়া কোনো কাজ হয় না, কেউ করতে চায় না। কিন্তু সব সমস্যা তো প্রজেক্ট দিয়ে হবে না। হাতিরঝিলে আমরা হাঁটার রাস্তা করে দিলাম। অথচ রুমাল ছাড়া মানুষ হাঁটতে পারে না। ভূমিদস্যুরা যা বলে সেই অনুযায়ী কাজ হয়। এত এত ভূমিদস্যুর কথা শুনি, কিন্তু এখন পর্যন্ত কোনো ভূমিদস্যুকে শাস্তি পেতে দেখিনি। আমরা সমালোচনা করতে পছন্দ করি, কিন্তু নিয়ম মানতে চাই না।

জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকের (রাজউক) তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজউকে গেলে সাধারণ মানুষ সেবা পাবে তা কিন্তু ভাবাই যায় না! মানুষ দরুদ পড়ে রাজউকে যায়।

তাই রাজউককে কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

এ সময় ঢাকা শহরে গণপরিবহনের অবস্থা খুবই বাজে উল্লেখ করে তিনি বলেন, আমরা পুরনো বাস রিপ্লেস করতে ছয় মাস সময় দিয়েছি। কী কী করা লাগবে তা জানতে চেয়েছি। ফিটনেসবিহীন বাস সড়ক থেকে সরিয়ে নিতে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবনাও দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit