বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

মানুষ সংস্কার বোঝেনা, দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি ও ভোটের অধিকার বোঝে—-বাবু গয়েশ্বর চন্দ্র

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্রাহী স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ সংস্কার বোঝে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি হচ্ছে এসব বোঝেন, ভোটের অধিকার বোঝে। আজ গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই। জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মত আনন্দ নিয়ে ভোট দিতে পারে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সেই পথ সুগম করতে হবে।শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ আসরের প্রথম সেমিফাইনাল খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তী সরকারকে গানের সুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, এই পথ যদি শেষ না হতো তাহলে কেমন হতো বলতো। আজ আপনার আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধির কথা শুনতে চায়। সুন্দর একটি বাংলাদেশ দেখতে চায়।গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের মানুষ আজ মানুষ চিৎকার দিয়ে বলছেন, তারা বড় বড় সংস্কার চান না। তারা চান মাদক মুক্ত দেশ, সন্ত্রাস মুক্ত দেশ। এই সংস্কার জনগণের উপকারের জন্য নয়, এই সংস্কার তাদের জন্য যারা দেশ পরিচালনা করবেন। সংস্কার শেষে তারা যেন আবার স্বার্থপর না হয়ে যান অন্তবর্তী সরকারের প্রধানকে সেদিকেও নজর রাখার আহবান জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু বলতেন খেলা হবে খেলা হবে। কিন্তু দুঃখের বিষয় আগামী নির্বাচনের মতো খেলায় তারা আর কোনদিন আস্তে পারবেন না সন্দেহ আছে।এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির জাতীয় নির্বাহী স্থায়ী কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন।আগামী ২৮নভেম্বর শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit