শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট

‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর, প্রধান উপদেষ্টা এমন বক্তব্য দেয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার উদ্ধৃত করে ‘এই সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত’ বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এমনটি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরা টেলিভিশনকে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন সংবিধানের বিষয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেখানে সংসদের মেয়াদ চার বছরের কথা বলা হয়েছে। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিষয়ে নয়।

প্রেস সচিব বলেন, আপনারা ভালোমতো শুনুন। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ভালোমতো না শুনে একটা হেডলাইন (শিরোনাম) দিয়ে দিচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালে রাখার জন্য আমরা চেষ্টা করছি। সরকারের উদ্যোগের কারণে ডিমের দাম কমেছে। অন্যান্য দ্রব্যের দামও নিম্নমুখী। গত বছর কাঁচা মরিচের দাম ১২শ টাকা পর্যন্ত হয়েছিল। আমাদের চেষ্টার শেষ নেই। আমরা দুটি পত্রিকায় দেখলাম, আলুর দাম ৪০০ টাকা। এমন এক তথ্য দিচ্ছে, মনে হচ্ছে মূল আলুর দামই চারশ টাকা। এটি খণ্ডিত চিত্র। মিসলিডিং প্রতিবেদন।

সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সরকার সচেতন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, পুলিশের দেওয়া অপরাধ পরিসংখ্যান দেখাচ্ছে আইনশৃঙ্খলার ভালো উন্নতি হয়েছে। গত বছরের মতো। আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit