রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

তারেক রহমানের বার্তা পৌঁছানো হলো নাসিরনগরের শিক্ষার্থীদের কাছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫১ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয়সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সোমবার মতবিনিময় করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সফরের অংশ হিসেবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ”উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্খা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে তারেক রহমানের বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে কাজ করছে ছাত্রদল।’
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, যুগ্ম-আহবায়ক সাগর সরকার, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন শরীফ, তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ভূইয়া, তোফায়েল আহমেদ, মোজাহিদুল ইসলাম গোলাপ, ফারুক খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম- আহবায়ক নিজাম আলম, শাকিল সিদ্দিক, তন্ময় আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit