সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের পৌর শাখা ও যুব জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার মারকাযুল উলুম মাদরাসায় এ কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলন ও কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী সা’দ আহমাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী তাহের কাসেমী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ সভাপতি হাফেজ আবুল কাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক মুফতী আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহল আমীন নগরী, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এখলাছ উদ্দিন, শাইখুল হাদীস মাওলানা মুখতার উদ্দিন, শাইখুল হাদীস মাওলানা নুরুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুস্তাফিজুর রহমান নোমানী, সাধারন সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ খান, যুব জমিয়ত নেত্রকোনার জেলা শাখার সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইবরাহীম, জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক মুফতী তাজুল ইসলাম, সদস্য সচিব মাওলানা মঞ্জুরুল হক মিরাজী, যুব জমিয়ত দুর্গাপুর শাখার আহ্বায়ক মুফতী মাহমুদ হাসান, সদস্য সচিব মুফতী রেজাউল করিম। ছাত্র জমিয়ত দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম দেলোয়ার সরকার, সাধারণ সম্পাদক মুফতী সারোয়ার হোসাইন হাবিবী৷

কর্মী সম্মেলন শেষে মাওলানা এখলাছুদ্দিন কে সভাপতি ও মুফতী তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর পৌর শাখা ও মাওলানা মোবারক হুসেন কে সভাপতি ও মুফতি রেজাউল করিম কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত দুর্গাপুর উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit