রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, মোঃ হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, নিমাই চন্দ্র দেবশর্মা, প্যানেল চেয়ারম্যান বিতু চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোঃ শামসুল আলম,বিজিবি ক্যাম্প কমান্ডার, সেতাবগঞ্জ ফায়ার ষ্টেশন কর্মকর্তার প্রতিনিধি, আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাদক, গরু চুরি ও শব্দ দূষণ রোধে উপজেলা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন, আমি মুখে জিরো টলারেন্সে বিশ্বাস করিনা। আমি কাজে বিশ্বাস করি। পরিচিতি সভায় সরাসরি বলেছি আমি মাদকের বিরুদ্ধে ফাইট করবো। যা দৃশ্যমান হবে। মাদক এমন একটি সমস্যা যা আরো অনেক সমস্যার সরাসরি জনক জনক বলা যায়, অর্থাৎ পিতা।

যারা মাদক সেবন করে টাকার রিসোর্স পায়না তখনি তারা চুরি ছিন্তাই সহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। বোচাগঞ্জ উপজেলাকে মাদকের প্রভাব মুক্ত করার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা চেয়েছেন। এসময়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুন হাসান, কৃষি অফিসার নয়ন সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ সহ সকল সরকারী দপ্তরের প্রধানগণউপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit