বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

পটুয়াখালীতে বিরল প্রজাতির ৪ সুন্ধি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে একটি মাছের আড়ত থেকে চারটি বিরল প্রজাতির সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ সময় বণ্যপ্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রয়ের দায়ে মো. সোহেল হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে চারটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।  

রবিবার (১৭ নভেম্বর) রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকার মেসার্স নাবিলা ফিস আড়ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর। 

তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অনুযায়ী বণ্যপ্রাণী কচ্ছপ সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী সোহেল হাওলাদারকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার আড়ত থেকে চারটি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

এসময় পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit