বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

গুঞ্জনের ব্যাখ্যা নাকি পদত্যাগ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে প্রশ্ন উঠেছে। নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন ফারুকী।

এই সাক্ষাৎ নিয়ে উৎসুক হয়ে উঠেছেন নানা মহলের মানুষ। কেউ কেউ বলছেন ফারুকী আজ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগের কথা জানাবেন। আবার কেউ কেউ বলছেন না, তার বিরুদ্ধে যেসব গুঞ্জন উঠেছে তার ব্যাখ্যা দিবেন ফারুকী।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গত ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বৈষম্যবিরোধ্য ছাত্র আন্দোলন থেকেও তার উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়।

ফারুকীর বিগত দিনের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর উল্লেখ করে অনেকে তার পদত্যাগ দাবি করেন।

যদিও এসব সমালোচনার জবাবও দেন তিনি। নিজের অবস্থান পরিষ্কার করে ফারুকী এক ফেসবুক পোস্ট করেন তিনি। এতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ডাহা মিথ্যা কথা বলে উল্লেখ করন। উপদেষ্টা হিসেবে তিনি নিজের কাজ উপভোগ করছেন বলে জানান বন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

এমন প্রেক্ষাপটে রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

শফিকুল আলম ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লেখেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit