শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

বোচাগঞ্জে জমি সংক্রান্ত মামলায় আটক এক

মোঃআশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View
মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জে জমি সংক্রান্ত মারপিট মামলায় গত রবিবার ২নং-ইশানিয়া ইউনিয়নের ভরলা গ্রামের বসবাসকারী মৃত আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ লুৎফর রহমানকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। জানাগেছে, গত ৫ নভেম্বর ২০২৪ ইং তারিখে একই ইউনিয়নের মোঃ আজিজুল হক এর পুত্র মোঃ সাইফুল ইসলাম (সবুজ) বাদি হয়ে লুৎফর রহমানসহ ৯জনের বিরুদ্ধে জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারপিট ও কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার অভিযোগে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
যার মামলা নং-০৫। মামলার এজাহারে সবুজ উল্লেখ করেছেন, গত ১নভেম্বর আনুমানিক সকাল ১০টার সময় লুৎফর রহমান গং দলবদ্ধ ভাবে হাতে রামদা, ধারালো ছুরি, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের উপর আচমকা হামলা চালায়। লুৎফর রহমান গংদের হামলায় মামলার বাদি ও তার বৃদ্ধ দাদী, বাবা, চাচা-চাচী, ভাইসহ পরিবারের আটজন সদস্য গুরুত্বর মারাত্বক রক্তাক্ত জখম হয়। এই মামলার অন্যান্য আসামীরা আদালত থেকে জামিন নিলেও ১নং-আসামী লুৎফর রহমান ও ২নং-আসামী মোঃ আব্দুর রহিম পলাতক ছিল। রবিবার লুৎফর রহমানকে গ্রেফতার করা হলেও আব্দুর রহিম এখন পর্যন্ত পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit