রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২৩টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গত শুক্রবার রাতে চরজব্বর উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো.মোস্তাফিজ (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দির বাড়ির কবির হোসনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য।    

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মোস্তাফিজ উপজেলা পরসিংখ্যান কার্যালয় কর্তৃক চলমান অথনৈথিক শুমারি তালিকাকারীদের ২৮টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায়। পরে চোরাই মোবাইল ট্যাব গুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়।

পুলিশ আরও জানায়, ঘটনার কিছু দিন পর চাকরি ছেড়ে দেন ওই আনসার সদস্য। এরপর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিক অটোরিকশা চালানো শুরু করেন। গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার থেকে চোরাই একটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করে। পরে তার ভাষ্যমতে তথ্য প্রযুক্তি সহায়তায় আরও ২২টি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে  আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।  

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit