রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

থাইল্যান্ডে ৭০ ‘রোহিঙ্গা’ অভিবাসী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে সমুদ্রপথে থাইল্যান্ডে গিয়ে আটক হয়েছেন ৩০ শিশুসহ ৭০ রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশী। তাদেরকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ থেকে আটক করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, ওই সব রোহিঙ্গা অভিবাসী শনিবার ফাং এনগা প্রদেশের উপকূলে পৌঁছায়। 

বহিরাগত হিসেবে চিহ্নিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে অমানবিক নির্যাতনের শিকার। মূলত এ কারণেই তারা মিয়ানমার থেকে পালিয়ে আশপাশের অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে। ইতোমধ্যেই বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে ফোথিসরি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিবাসীরা স্বীকার করেছেন যে, তারা মুসলিম। 

ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য হতে পারেন।

প্রতি বছর সমুদ্র পথে মিয়ানমার থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পারি জমানোর চেষ্টা করে রোহিঙ্গারা। বছরের পর বছর ধরে জাতিগত নির্যাতনের শিকার এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করছেন। মিয়ানমারে তাদের অবৈধ হিসেবে গণ্য করায় তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে উপকূল অঞ্চলগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। সূত্র: ব্যাংকক পোস্ট, রয়টার্স

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit