শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ত্রুিকেট টুনার্মেন্টের চ্যাম্পিয়ন গুইমারা একাদশ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা  জোনের সার্বিক ব্যাবস্থাপনায় মাটিরাঙ্গা জোন কমান্ডার ত্রুিকেট টুনামের্ন্ট ফাইনাল খেলায় মাটিরাঙ্গা ৬নং পৌর ওয়ার্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুইমারা ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন গুইমারা একাদশের ব্যাটসম্যান মো. দিদারুল আলম।শুক্রবার (১৫ নভেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে মাটিরাঙ্গা জোন ত্রুিকেট টুনার্মেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের  চ্যাম্পিচয়ন ট্রফি তুলেদেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেঃকর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল  অংশগ্রহণ করে।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ত্রুিকেট খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে:কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেন, খেলাধুলা শরীর স্বাস্থ্য ভাল রাখে, মানুষের মনকে প্রফুল্ল রাখে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যদি খেলাধূলার দিকে মনোযোগি হয় তাহলে যুব সমাজ বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই তাই সবাই কে খেলাধূলার প্রতি মনোযোগি হওয়ার আহ্বায়ন জানান তিনি আরো বলেন, মাদ্রকমুক্ত সমাজ গঠন ও পাহাড়ী-বাঙ্গালি জনগোষ্ঠির মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাসহ পারস্পারিক আস্থা স্থাপনে মাটিরাঙ্গা জোন কমান্ডার কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit