স্পোর্টস ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে লংকা টি-টেন লিগের প্রথম আসর। যেখানে দেখা যাবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সৌম্য সরকারকে। ড্রাফটের আগেই সাকিবকে দলে ভিড়িয়েছে গল মারভেলস। অন্যদিকে ড্রাফট থেকে সৌম্য সরকারকে দলে টেনেছে হাম্বানটোটা বাংলা টাইগার্স।
অন্যদিকে সাকিবের দল গল মারভেলস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। তবে আসরের দ্বিতীয় দিনেই মুখোমুখি হতে দেখা যাবে সৌম্য ও সাকিবের দলকে। প্রথম দফা মুখোমুখি হওয়ার পর আগামী ১৬ ডিসেম্বর ফের মুখোমুখি হবে সৌম্যের বাংলা টাইগার্স ও সাকিবের গল মারভেলস।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। পরের দিন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫