রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

দেড়লাখি গাউনে সবাইকে চমকে দিলেন কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : গাউনটি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জন্য বিশেষভাবে নকশা করেছিলেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। তার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গাউনটির মূল্য ১ লাখ ৫৮ হাজার রুপি। তবে দেড়লাখি ওই গাউন পরে কেন অস্বস্তিতে অভিনেত্রী? বলিউডে দুই যুগ পার করে ফেলেছেন কারিনা কাপুর। তবু তার ‘ম্যাজিক’ এখনও অটুট। তিনি বিনা মেকআপে পর্দায় হাজির হোন বা সেজেগুজে আসুন, তাকে দেখে আজও মুগ্ধ হন ভক্ত-অনুরাগীরা। 

সম্প্রতি সেই সাইফপত্নী একটি টুকটুকে লাল রঙের গাউন পরে এসেছিলেন একটি অনুষ্ঠানে। ফ্যাশন সমালোচকরা বলছেন, ওই পোশাকে কারিনাকে দেখে তাদের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল! লাল গাউনে কারিনার ভিডিও আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়েছে। দেখে অবশ্য ভক্তদের একাংশ একটি অন্য পর্যবেক্ষণও জানিয়েছেন। অনেকেই বলেছেন— খোলামেলা ওই গাউন পরে কারিনার কিছুটা অস্বস্তি হচ্ছিল বলেই মনে হয়েছে তাদের।

লাল রঙের ওই গাউনটির গলার অংশটি অনেকটাই গভীর। গায়ের সঙ্গে প্রায় লেপটে থাকা নরম কাপড় কোমর পর্যন্ত ফিটেড। তবে উরু থেকে দুই ভাগ হয়েছে গাউনের কাপড়। তাতে স্পষ্ট হয়েছে কারিনার সুগঠিত বাঁ পা এবং পায়ে পরে সরু সোনালি স্ট্র্যাপের স্টিলেটো। গাউনের সঙ্গে কারিনার কাঁধ থেকে নেমেছে মাটি ছোঁয়া কেপ। এ গাউনটি কারিনার জন্য বিশেষভাবে তৈরি করেছেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। যার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন কারিনা কাপুর। তার আগে ফোন ও কেপের একটি প্রান্ত দিয়ে আড়াল করছেন বক্ষ বিভাজিকা। নেটিজেনদের অনেকেই সেই ভিডিও দেখে প্রশ্ন তুলছেন— এমন পোশাক পরা কেন? যাতে জনসমক্ষে থাকতে অস্বস্তি হয়! কারিনা নিজেও ওই পোশাকের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেননি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit