রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চিলাহাটিতে ছেলে ছুরিঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমার চিলাহাটিতে ছেলের ছুরিঘাতে জন্মদাতা বাবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। পরিবার সুত্রে জানাযায়, বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এলাকার মৃত নুর হোসেনের ছেলে রবিউল ইসলাম সাবুল (৫০) এবং তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) বাবা ছেলের মধ্যে পারিবারিক বিষয়ে ধান কাটা এবং মাড়াই বিষয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।

এ সময় বাবা তার ছেলে ও স্ত্রীকে মারধরের বিষয়কে কেন্দ্র করে ছেলে আবু বক্কর সিদ্দিক ধারালো ছুরি দিয়ে তার বাবাকে শরীরের বিভিন্ন স্থানে স্বজোরে আঘাত করে। রক্তাত্ত অবস্থায় তার বাবা রবিউল ইসলাম সাবুল মাটিতে পড়ে গেলে প্রতিবেশীরা দ্রুত তাকে হাসপাতলে নেয়ার সময় প্রতিমধ্যে রবিউল ইসলাম সাবুলের মৃত্যু হয়। এ সময় ঘাতক ছেলে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। সাবুলের লাশ দেখতে এলাকাবাসী তার বাড়ীতে ভীড় জমায়।

এমন হৃদয় বিদারক ঘটনায় সাবুলের পরিবারের লোক জনের কান্নায় এলাকার বাতাস যেন ভাড়ী হয়ে উঠে। সংবাদ পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স এবং ডাঙ্গাপাড়া বিজিপি ক্যাম্পের বডার গার্ডের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়। পুলিশ লাশের সুরতাহার শেষে প্রতিবেদককে জানান, আগামীকাল লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। ঘাতক সিদ্দিককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিয়মিত মামলার দায়ের করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit