রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

দাবাড়ু জিয়ার মৃত্যুর পর সংকটে পরিবার, সহযোগিতায় হাত বাড়ালেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এ কিংবদন্তি দাবাড়ু। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অথৈ সাগরে পড়েছেন। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও এখনো বাস্তবায়ন হয়নি কিছুই। এরই মধ্যে সহযোগিতায় এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাবাড়ু জিয়ার পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছেন এ দেশসেরা ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। 

জিয়ার স্ত্রী লাবণ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তামিম আমাকে বলল— যে কোনো সমস্যায় যেন উনার সঙ্গে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল— পড়াশোনা এবং খেলাটা ঠিকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না।’তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, উনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা ও খেলাটা একসঙ্গে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ, আমার খুবই ভালো লেগেছে।

তামিমের পাশাপাশি দেশের এই কৃতী দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জিয়ার স্ত্রী লাবণ্য বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন— একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে, সেটিতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে। এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই। উল্লেখ্য, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল— তার ছেলে একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবে। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit