সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

হার দিয়ে শুরু ফোরলানের টেনিস অধ্যায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে বড় টুর্নামেন্টে দিয়েগো ফোরলান অভিষেকটা রাঙাতে পারলেন না। উরুগুয়ে ওপেনের দ্বৈতে বুধবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনার ফেদেরিকো কোরির সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ৪৫ বছর বয়সী ফোরলান। কিন্তু বলিভিয়ার বরিস আরিয়াস ও ফেদেরিকো সেবায়োস জুটির কাছে ৬-১, ৬-২ গেমে হেরে গেছেন তারা।

২০১৮ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ফুটবল কোচিংয়ের পাশাপাশি টেনিসে মনোনিবেশ করেন ফোরলান। নিজদেশে এরই মধ্যে ৪০টির মতো টুর্নামেন্টও খেলে ফেলেছেন তিনি। তবে এবারই বড় কোনো টুর্নামেন্টে অভিষেক হলো ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার। ফোরলানের খেলা দেখতে আসা দর্শকে এদিন কারাস্কো টেনিস সেন্টারে তিল ধারণের ঠাঁই ছিল না। কোর্টে ফোরলানের নাম নাম ঘোষণা হতেই চারদিকে তুমুল উল্লাসে মাতে দর্শকরা। তবে ম্যাচ যত এগিয়েছে, হতাশায় নিশ্চুপ হয়ে গেছেন তারা।

তবে দর্শকরা হতাশ হলেও ফোরলান হতাশ হচ্ছেন না। ম্যাচ হেরেও আনন্দিত তিনি, ‘আমি যথেষ্ঠ উপভোগ করেছি। জানতাম, ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। আদতেও সহজ হয়নি। তবে এখানে খেলার মতো অভিজ্ঞতা আমার ছিল না। আমি হেরেও খুশি।’উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ফোরলান। জাতীয় দলের হয়ে ২০০২-২০১৪ পর্যন্ত এক যুগের ক্যারিয়ারে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি।

২০১০ বিশ্বকাপে ১০ গোল করে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। একই সঙ্গে জেতেন সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল। তার নৈপুণ্যে উরুগুয়ে সেবার সেমিফাইনাল খেলেছিল। ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit