শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

দুর্গাপুরে কাঠের ব্রীজের ভিত্তিপ্রস্তর

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সাধারণ মানুষ ও যানবাহন পারাপারের জন্য নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের গুরুত্বপুর্ন চৈতাটি ফেরীঘাটে অস্থায়ী কাঠের ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোমেশ^রী নদীর চৈতাটি ঘাট এলাকায় এ ভিত্তিপ্রস্তর করা হয়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজিজুল হক মাস্টারের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল বাশার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। বিশেষ বক্তা আলোচনা করেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল আওয়াল, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন, যুবদলের সদস্য সচিব সম্রাট গনি, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে অত্র উপজেলার সকল নদী গুলো থেকে, যাত্রী পারাপারে দ্বিগুন হারে টাকা নেয়া হতো। এই লাঘবের কথা ভেবে, দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার কায়সার কামাল এর ব্যক্তিগত প্রচেস্টায় কাঠের ব্রীজ নির্মানের উদ্দ্যেগ নেয়া হয়েছে। অতি শিঘ্রই এ ব্রীজ উদ্বোধন করা হবে। এই ব্রীজ দিয়ে বিনামুল্যে যাত্রী ও মালামাল পারাপার করা হবে বলে জানান বিএনপি‘র নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit