সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয় চাইলে সেনাবাহিনীর হাতে কাজ দিতে মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে সেনাবাহিনীর হাতে কাজ দিতে মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন।

আজ মঙ্গলবার বেলা দেড়টায় সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয় এতো সহজে সমাধানযোগ্য যে, আন্দোলন করার দরকার ছিল না। কেরানীগঞ্জে একটা নতুন ক্যাম্পাসের অনুমোদন একনেকে নেওয়া হয়েছে, যা তারা জানে না। সেখানে হল থেকে শুরু করে সব থাকবে। এটা ঘিরে মহাপরিকল্পনা আছে, এটাকে অন্তর্বর্তীসরকারের মেগা প্রকল্পই বলা চলে।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীরা দাবি করেছে প্রকল্পটি কেন এতো বছর ধরে এভাবে আছে। এজন্য তারা চাই প্রকল্প পরিচালককে অপসারণ করে নতুন কাউকে দায়িত্ব দিতে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় চাইলে ইউসিজি এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে।

ওয়াহিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা এমন কিছু ছোট ছোট দাবি করেছে যা চাইলে বিশ্ববিদ্যালয়ে বসে সমাধান করা সম্ভব। আমাদের পর্যন্ত আসতে হয় না। তারা বলেছে প্রকল্পে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটাতো বিশ্ববিদ্যালয় চাইলে একটি হোয়াট পেপার করে করতে পারে সহজে।

ওয়াহিদ উদ্দিন আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও থেমে নেই, কাজ চলবে। শিক্ষার্থীরা অনেক জায়গায় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে, তা তদন্ত করা হবে বলেছি। শিক্ষার্থীরা সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন চাইছে, তাও ভাবা হবে ও মন্ত্রণালয় সহায়তা করবে।

এর আগে দ্বিতীয় ক্যাম্পাস কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ পাঁচ দফা দাবিতে সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন জবি শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সামনের সড়ক অবরোধও করেন বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে মঙ্গলবার আলোচনায় বসার সিদ্ধান্তে দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit