রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ দিকে সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। দুপুর পর্যন্ত উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর পরবর্তী ২ দিনে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit