বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শপথ নিয়েই ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ঘোষণা কলম্বিয়া সরকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন গঠন এবং দেশটিতে সরকারি সফরের পরিকল্পনা ঘোষণা করেছে কলম্বিয়ার নতুন সরকার।  গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে দুই বছর আগে দেশটির আগের সরকার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলো।

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রেস্ত্রেপো শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, নতুন উদ্যোগের মধ্যে ‘কলম্বিয়া-ইসরাইল দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশন’ গঠন এবং আগামী অক্টোবর মাসে একটি কলম্বীয় প্রতিনিধি দলের ইসরাইল সফরের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নতুন এই ব্যবস্থা ‘বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও কলম্বিয়ার মেধাবীদের জন্য নতুন সুযোগের দ্বার খুলবে।’

পরিকল্পিত সরকারি সফরে বাণিজ্য, উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এসব সহযোগিতা নতুন গঠিত কলম্বিয়া-ইসরাইল দ্বিপক্ষীয় অর্থনৈতিক কমিশনের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকার ২০২৪ সালের মে মাসে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পেত্রো তখন বলেছিলেন, ‘গণহত্যাকারী সরকারের’ সঙ্গে তিনি সম্পর্ক বজায় রাখতে পারেন না।

কলম্বিয়া ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলাতেও হস্তক্ষেপ করেছিল। মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা হয় এবং আরও কয়েকটি দেশ এতে সমর্থন জানায়। এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ৭৩ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২০০-এর বেশি আহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১১০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

এর আগে গত মাসে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবেন এবং আইসিজিতে ইসরাইলের বিরুদ্ধে মামলায় কলম্বিয়ার হস্তক্ষেপ প্রত্যাহার করবেন। রেস্ত্রেপো জানান, শুক্রবার কলম্বিয়ার কর্মকর্তারা ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর ও দেশটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এই আলোচনাকে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়ের’ সূচনা হিসেবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: আনাদোলু

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit