সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

রেললাইনে বসে মোবাইলে লুডু খেলার সময় ট্রেনে কাটা পড়ে চার বন্ধুর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে মোবাইল ফোনে লুডু খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে চার বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার আলাউদ্দিননগর নামক স্থানে ফারি রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানান, প্রতিদিনের ন্যায় আজকেও তারা চার বন্ধু রেললাইনে বসে মোবাইল ফোনে লুডু খেলছিল। এ সময় সেখানে একটি ধান মারাইয়ের মেশিনও চলছিল। ধান মারাই মেশিনের উচ্চ শব্দের কারনে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। ফলে বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহার গামী করতোয়া এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই নিহতদের পরিবারের লোকজন তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। তারপরও লালমনিরহাট জিআরপি থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit