রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শপথ নিলেন তিন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও তিনজন উপদেষ্টা। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে।

সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। এখন নতুন এই তিনজন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়াল ২৪ এ। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টাদের এখনও দফতর বন্টন করা হয়নি। তারা দায়িত্ব নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমবে।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit