স্পোর্টস ডেস্ক : শনিবার (৯ নভেম্বর) লিভারপুলের কাছে অ্যাস্টন ভিলা ২-০ গোলে হেরেছে। একটি করে গোল করেন ডারউইন নুনেজ ও মোহামেদ সালাহ। ৪ হারে আর্জেন্টাইন গোলরক্ষক হজম করলেন ৯ গোল, প্রতিপক্ষকে তার দল দিল মাত্র ২টি।
২০১৫ সাল থেকে কর্তৃত্ববাদী হাতে এতদিন লিভারপুলের দায়িত্ব সামলেছিলেন ইয়ুর্গেন ক্লপ। তার পর আর্না স্লটও যে প্রতাপের সঙ্গে লিভারপুলকে পথ দেখাবেন, তা কে জানত। লিগের শুরুতে দায়িত্ব নিয়ে জার্মান কোচের অভাবই বুঝতে দিচ্ছেন না স্লট। ভিলাকে হারিয়ে ১১ ম্যাচে লিগে তিনি পেলেন নবম জয়, সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ১৫তম। দলের পয়েন্ট ২৮, প্রিমিয়ার লিগে এটা যেকোনো কোচের জন্য সবোর্চ্চ। কাজটা অসাধারণই। কেননা এমন কীর্তি আছে আর মাত্র একজনের, গুস হিডিঙ্ক চেলসিকে প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১১ ম্যাচে ২৮ পয়েন্ট পাইয়ে দিয়েছিলেন।
অ্যাস্টন ভিলাকে হারানোর দিনে লিভারপুল ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫ বাড়িয়েছে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাইটনের সঙ্গে হার বরণ করা সিটি। ভিলার পয়েন্ট ১৮। অ্যানফিল্ডে টানা সপ্তম জয় পাওয়ার দিনে ২০ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠেছিল লিভারপুল। মোহামেদ সালাহ একা বল নিয়ে দৌড়ে উপরে উঠতে থাকেন, ডি বক্সের প্রায় ১০-১৫ হাত দূরে লিওন বেইলির সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়েন যান তিনি।
সেই বল পেয়ে মার্টিনেজকে পরাস্ত করেন অন্যপ্রান্ত দিয়ে আক্রমণে উঠা নুনেজ। মার্টিনেজ নুনেজকে অনুসরণ করে বক্সের বাঁপ্রান্তে চলে গেলেও জাল অক্ষত রাখতে পারেননি। দিয়েগো কার্লোসের ভুলে বল পেয়ে ৮৪টি মিনিটে গোল করেন সালাহ। কার্লোস বলে হেড নিয়েছিলেন। ফিরতি হেডে বল আক্রমণভাগে পেয়ে যান সালাহ, দ্রুতগতিতে উপরে উঠে ঠান্ডা মাথায় গোল করেন মিশরীয় তারকা।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৪