রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ব্যালন ডি’অর: রদ্রির কাছে ৪১ পয়েন্টে হেরেছেন ভিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত ২৮ অক্টোবর প্যারিসে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। পুরস্কারটি তার হাতে ওঠার পর অবাক হয়েছিলেন অনেকেই। কেননা জোর গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র পাচ্ছেন এ পুরস্কার। ব্রাজিল ও রিয়াল ভক্তরা তেমনটিই প্রত্যাশা করে ব্যালন ডি’অরের অপেক্ষা করছিলেন। যদিও শেষ পর্যন্ত সেটি হয়নি।

কেন ব্যালন ডি’অর মিস করলেন ভিনি। রদ্রির সঙ্গে তার পয়েন্টের ব্যবধানটাই বা কত। প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, রদ্রির কাছে মাত্র ৪১ পয়েন্টে হেরেছেন ভিনিসিয়ুস।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ পয়েন্ট। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে রিয়াল। বিজয়ী ঘোষণার আগেই রিয়াল জেনে গিয়েছিল ভিনিসিয়ুস এবার পুরস্কারটি পাচ্ছেন না। যদিও এবার অনেকের বিচারে ভিনি ফেবারিট ছিলেন। গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন ভিনি। চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও হন রদ্রি।

ফ্রান্স ফুটবল এর প্রিন্ট সংস্করণে ব্যালন ডি’অরে ভোটের হিসাব আজ প্রকাশ হয়েছে। তার আগেই ফ্রান্সের আরেক সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন। তাঁদের এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা ৬,৬৩৩।

সব সাংবাদিকদের শীর্ষ ১০ জনের তালিকায় ওপরে থাকলে সর্বোচ্চ ১৪৮৫ পয়েন্ট পাওয়া সম্ভব। সেখানে রদ্রি ও ভিনির পয়েন্টসংখ্যাই বলছে ব্যবধান বেশ কাছাকাছি। ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। ভিনি ৩৫ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন। বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকদের শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় ঠাঁই পাননি রদ্রি। ভিনিকে শীর্ষ ১০ থেকে বাদ দিয়েছেন এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিক।

তবে মজার বিষয় হলো, ব্রাজিল ও স্পেনের সাংবাদিকের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন ভিনিসিয়ুস—এ তথ্য জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে। আর্জেন্টিনার সাংবাদিকের তালিকায় শীর্ষে ক্রুস, দুইয়ে রদ্রি এবং তিনে ভিনি।

রিয়াল ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম ৫ জনের তালিকায় শীর্ষস্থান পেয়েছেন। রিয়ালেরই দানি কারভাহাল ৪জন ও ক্লাবটির সাবেক মিডফিল্ডার টনি ক্রুস ২জনের তালিকায় শীর্ষে।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit