রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ব্যানার-পোস্টারের ব্যাপারে জরুরি নির্দেশনা বিএনপির

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ‍রাজধানী থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শনিবার (৯ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও সদস্যসচিব তানভীর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবার সন্ধ্যার মধ্যে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থেকে ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit