বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম

ফরজ নামাজের তৃতীয় রাকাতে উচ্চৈস্বরে কেরাত পড়লে করণীয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : মুনফারিদ (যিনি একা নামাজ আদায় করেন) ও ইমামের জন্য ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কোরআন তেলাওয়াত করা ফরজ। সুরা ফাতেহা তেলাওয়াত করা ওয়াজিব এবং সুরা ফাতেহার পর কোরআনের অন্য জায়গা থেকে কমপক্ষে ছোট তিনটি আয়াত বা বড় একটি আয়াত তেলাওয়াত করা ওয়াজিব।

জোহর ও আসরের নামাজে এ কেরাত নিচুস্বরে তেলাওয়াত করতে হয়। ফজর, মাগরিব, ইশা ও জুমার নামাজে এ কেরাত উচ্চৈস্বরে তেলাওয়াত করতে হয়। মাগরিবের নামাজের শেষ রাকাতে এবং অন্যান্য ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতেহা তেলাওয়াত করা সুন্নত এবং সব ফরজ নামাজেই এ এক/ দুই রাকাতের কেরাত নিচুস্বরে তেলাওয়াত করা ওয়াজিব। 

একাকি পড়া হোক কিংবা জামাতে। তাই এ দুই রাকাতে কেউ যদি ভুল করে ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ উচ্চৈস্বরে তেলাওয়াত করে তাহলে তার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে। ছোট একটি/দুটি আয়াত উচ্চৈস্বরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit