শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫৮ লক্ষ ৬০ হাজার ১০ টাকার অবৈধ পন্য জব্দ।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫৮,৬০,০১০/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে। সুলতানপুর ৬০ বিজিবির পক্ষ হইতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ, এম, জাবের বিন জব্বার জানিয়েছেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০৬ নভেম্বর ২০২৪ হতে ০৯ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮,৬০,০১০/- (আটান্ন লক্ষ ষাট হাজার দশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

তন্মধ্যে জব্দকৃত ভারতীয় হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাঁজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসলিন জেনারেটর মেশিন ০১ টি, বাংলাদেশী রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশী অটোরিক্সা ০২ টি, বাংলাদেশ সিএনজি ০১টি, বাংলাদেশী মশার কয়েল ৩৬৫০ পিস, বাংলাদেশী প্রাইভেট গাড়ী ০১ টি।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ, এম, জাবের বিন জব্বার আরও জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit