রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদিন কাজ শেষে রংপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন জিহাদ বাবু। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছটকে পড়ে আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit