শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

‌‘ভিপি নুর ইসরায়েলের টাকায় দল পরিচালনা করে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : ‍ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলের টাকায় তার দল ণঅধিকার পরিষদ পরিচালনা করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

নুরের নেতৃত্বে গড়ে ওঠা গণঅধিকার পরিষদকে একটি পরগাছা দল উল্লেখ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নুরের দল গণঅধিকার পরিষদকে হিসাব করার সময় আমাদের নেই। নুর মুসলমানের শত্রু, ইসরায়েলের টাকায় দল পরিচালনা করে।’

রংপুর মহানগর জাতীয় পার্টির এই সভাপতি বলেন, ‘একটি গোষ্ঠী ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুলাহকে ব্যবহার করে জাতীয় পার্টিকে ধ্বংসের পায়তারা করছে। আমি ভিপি নুরসহ অন্যদের হুঁশিয়ার করে দিতে চাই- রাজপথে দেখা হবে, রাজপথে স্লোগান হবে, রাজপথে রক্ত যাবে, রাজপথে মিছিল হবে, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে আমরা প্রস্তুত আছি ও থাকব।’

‘রংপুরের মাটি জাতীয় পার্টি ঘাটি’ উল্লেখ করে মোস্তফা রংপুর মহানগর ও জেলা মহানগরের ৩৩টি ওয়ার্ড এবং আট উপজেলা কমিটির নেতাদের দলকে আরও শক্তিশালী করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, নুরুল হক নুর সম্পর্কে জাতীয় পার্টির শীর্ষ এক নেতার বক্তব্যের রেশ ধরে রংপুরের বিভাগীয় সমাবেশের ডাক দেয় গণঅধিকার পরিষদ। আজ তারা রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশ করে। অন্যদিকে, পাল্টা কর্মসূচি ঘোষণা করে জাতীয় পার্টি। তারা দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit