শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাইলেই ইরানের ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু নেব না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করার জন্য ওয়াশিংটনের তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি চায় তবে এখনই তা সংগ্রহ করতে পারে এবং ইরানের পক্ষে তা থামানো সম্ভব নয় বলে তিনি মনে করেন। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, আপাতত এর কোনো প্রয়োজন নেই, কারণ সেই ইউরেনিয়াম বর্তমানে মাটির নিচে বা সুরক্ষিত অবস্থায় সমাহিত রয়েছে।

সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট করে জানান যে, এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করার কোনো ইচ্ছা তার নেই। তবে তিনি যোগ করেন, যদি ভবিষ্যতে ওয়াশিংটন ও তেহরান কোনো পারস্পরিক চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়, তবে দুই নেতার মধ্যে বৈঠক হওয়া সম্ভব। আর যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে তিনি ইরানের নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন বলেও জানান।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২৬/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit