শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

আদালতের রায়ে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মোঃ তৌহিদুর রহমান বাদী হয়ে জেলা দিনাজপুর বোচাগঞ্জ সহকারী জজ আদালতে আসন্ন বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন-২০২৪ এর উপর অভিযোগ আনয়ন করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে আদালতের রায়ে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন স্থগিত করা হয়েছে।

অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশে সমিতির চেয়ারম্যান এ,কে,এম মিরাজ হায়দার লিটন, সাধারন সম্পাদক সোহেল রানা, ভাইস চেয়ারম্যান জহুরুল হক, ডিরেক্টর সাদেকুল ইসলাম, ঝর্ণা রানী সিংহ, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বিবাদির বিরুদ্ধে দোতরফা সুত্রে মুঞ্জর করা হয়। বর্তমান মোকদ্দমার চুড়ান্ত নিষ্পত্তি/পুনরাদেশ হওয়া/ না দেওয়া পর্যন্ত আরজির তফসিল বিরোধীয় সমবায় সমিতির তর্কিত নির্বাচন অনুষ্ঠান না করিবার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন বিজ্ঞ আদালত। যার ফলে ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit