বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হলেন-জিরুনা ত্রিপুরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের প্রথম  বারের মতো নতুন নারী  চেয়ারম্যান  হলেন – জিরুনা ত্রিপুরা।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায়  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন  করা হয়।প্রজ্ঞাপনে জানা যায়,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬(ক)(৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত ১৫ সদস্য বিশিষ্ট পরিষদের সদস্যরা হলেন-  খাগড়াছড়ি জেলা সদরের বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, , ধনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ  প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম (সুমন) হেডম্যান, জয়া ত্রিপুরা, অ্যাডভোকেট মনজিলা সুলতানা, মহালছড়ি উপজেলার কংজপু মারমা, মানিকছড়ি উপজেলার কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, পানছড়ি উপজেলা থেকে প্রফেসর আবদুল লতিফ। প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ বাকিরা পলাতক রয়েছেন।প্রজ্ঞাপনে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় গঠিত পরিষদ বাতিল করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit