শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন? ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ পুতিনের মিসাইল হামলার বড় অস্ত্র ব্যালিস্টিক, কী করবে ইউক্রেন? এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩ রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

নয়াপল্টন থেকে বিএনপির র‌্যালি শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে এ র‍্যালি শুরু হয়। র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু. প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন সভায় উপস্থিত রয়েছেন।

র‌্যালিকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তায় এসে সমবেত হন। এ ছাড়া ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনে প্রবেশমুখের সড়কটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে তার বিপরীত সড়কটি খোলা। এসব দেখভাল করছেন ট্রাফিকের সদস্যরা। পাশে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান। তার বিপরীত সড়কে শ্রম আদালত ভবনের সামনে একটি পিকআপে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। ওয়াকিটকি হাতে পুলিশের সদস্যরা বিএনপির শোভাযাত্রায় আসা কর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।

এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে সড়কে নগরবাসীর যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেষ প্রান্ত পশ্চিমের মোড়ে ডাইভারশন দেওয়া হয়েছে। ফলে গাবতলী থেকে আসা গাড়িগুলো জাতীয় সংসদের সামনের সড়কে এসে ঘুরে সেদিকে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার হাসান বলেন, শোভাযাত্রাকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ যাওয়া পর্যন্ত পুলিশি নিরাপত্তাব্যবস্থা থাকবে।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit