বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : থমসন। নামটা অজি ক্রিকেটের এক কিংবদন্তিকে মনে করিয়ে দেয়, জেফ থমসন। গতি তুলে ব্যাটারদের নাভিশ্বাস তোলায় প্রসিদ্ধ ছিলেন তিনি। তারই সমনামী একজন আজ বাংলাদেশকে ধসিয়ে দিলেন একাই, নাম তার ক্যাম্পবেল থমসন। কে জানে নাজমুল হোসেন শান্তর দল ক্যাম্পবেলের মধ্যেই আজ জেফকে দেখেছিলেন কি না!

ক্যাম্পবেল এখনও একেবারে আনকোরা। মাত্র ২২ বছর বয়স। এখনও অভিষেকই হয়নি অস্ট্রেলিয়া জাতীয় দলে। অভিষেক হবে কি, তিনি তো এখনও প্রথম শ্রেণির ম্যাচই খেলেছেন ১টি! সেই বাঁহাতি পেসারই শনিবার এক বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়। থমসন একাই নেন ৮টি উইকেট, রান দেন মাত্র ২৫। বাংলাদেশ এই ম্যাচে হেরেছে ইনিংস ও ৩৮ রানে।

এই ম্যাচের আগে থমসনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা ছিল মাত্র একটি ম্যাচের। তবু তিনি শেষ পর্যন্ত ৮/২৫ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন। থমসনের এই পারফরম্যান্স তার উত্থানের আরেকটি বড় ধাপ। গত মৌসুমে তিনি প্রাইম মিনিস্টার একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। এরপর সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তার লিস্ট এ এবং শেফিল্ড শিল্ড অভিষেক হয়।

শেফিল্ড শিল্ডে অভিষেকের সময় অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার বিপক্ষে তার একটি দুর্দান্ত স্পেল সবার নজর কাড়ে। তবে এরপর হ্যামস্ট্রিং চোটের কারণে তার মৌসুম দ্রুত শেষ হয়ে যায়। ম্যাচ শেষে ক্রিকইনফোকে থমসন বলেন, ‘মাঝে মাঝে আপনার ভাগ্য ভালো থাকে।

আজ সেটাই হয়েছে আমার সঙ্গে, যা খুবই ভালো লাগছে। সিরিজের কয়েক দিন আগে একটি টেস্ট দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া সবসময়ই দারুণ অভিজ্ঞতা। এছাড়া কার্টিস প্যাটারসন, করি রোকিচিওলির মতো অভিজ্ঞ অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগও পেয়েছি। তাদের সঙ্গে থাকতে পারাটাই দারুণ ব্যাপার।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit